চিকিৎসায় গাফিলতির অভিযোগে রুগী মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে. হাসপাতাল সুপারকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ আদিবাসী গাওতার সদস্যদের, চিকিৎসায় গাফিলতিতে রুগী মৃত্যুর ঘটনার অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের.পরিস্থিতি সামলাতে এল পুলিশ.

পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসতে হল পুলিশকে. মঙ্গলবার সকালে বুকে ব্যাথা নিয়ে সিটিসেন্টারের একটি বেসরকারী হাসপাতাল থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় উখরার চনচনি কোলিয়ারির বাসিন্দা বছর কুড়ির বিষ্ণু মাজিকে.
অভিযোগ, সকালে ভর্তি করা হলেও বিষ্ণুকে ফেলে রাখা হয় অনেকক্ষণ,চিকিৎসা না পেয়ে দুপুর আড়াইটা নাগাদ মারা যায় বিষ্ণু মাজি. এই খবর চাউর হতেই নিমেষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে, খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পুলিশ.চিকিৎসায় গাফিলতির অভিযোগ পেয়ে আদিবাসি গাওতার লোকজনও চলে আসে মহকুমা হাসপাতালে,

সাথে সাথে হাসপাতালে বাড়ানো হয় পুলিশ পাহারা. দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ইন্দ্রজিৎ মাজিকে ঘিরে ধরে ক্ষোভও প্রকাশ করেন আদিবাসি গাওতার সদস্যরা,
প্রশ্ন তোলেন, কেন বারবার বিষ্ণু মাজিকে রেফার করার কথা বলা হলেও তাতে কান দিলেন না হাসপাতাল কর্তৃপক্ষ, তাহলে তো মৃত্যুর ঘটনা ঘটতো না.তদন্ত কমিটি করে যদি এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয় তাহলে তারা আন্দোলনের অন্য রূপরেখা তৈরী করবে বলে হুঁশিয়ারী দেন আদিবাসী গাওতার সদস্যরা.

অন্যদিকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার ডক্টর ইন্দ্রজিৎ মাজি চিকিৎসায় গাফিলতিতে রুগী মৃত্যুর ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন.
মঙ্গলবার এই ঘটনার জেরে দূর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশ মোতায়ন.
Comments
Post a Comment