করে খাওয়ার দিন শেষ, এবার সতর্ক হন, নজর রাখছে দল, স্পষ্ট বার্তা আই. এন. টি. টি. ইউ.সি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়াল.
বুধবার দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত এস. আর. এম. বি কারখানার সামনে দলীয় কর্মীদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন বিশ্বনাথ পৰিয়াল.
শিল্পাঞ্চল দুর্গাপুরে ট্রেড ইউনিয়নের রাশ কার হাতে থাকবে তা নিয়ে বিশ্বনাথ পড়িয়াল বনাম আরো এক শ্রমিক নেতার সংঘাত চরমে ছিল.দুর্গাপুরে সরকারের প্রশাসনিক বৈঠকে এসে বিশ্বনাথ পড়িয়ালের সামনেই সেই নেতাকে সতর্ক করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়.
কিন্তু এরপরও সেই অন্দরের বিবাদ ছিল অব্যাহত যেই ঘটনার জেরে কোকওভেন থানার অন্তর্গত গ্রাফাইট কারখানায় ধুন্দুমার কান্ড ঘটে গিয়েছিল.
বুধবার এস.আর.এম.বি কারখানায় কর্তৃপক্ষের সাথে কথা বলতে গিয়ে আই. এন. টি. টি. ইউ. সি র পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়াল বলেন,কোনো বিরোধী দল নয়,রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি কারখানায় আসছেন কর্তৃপক্ষের সাথে কথা বলতে,আর সেখানে পুলিশে পুলিশে ছয়লাপ কারখানা চত্বরে,এই লজ্জা আমার তো বটেই সাথে সরকারেরও.আর কারখানার ভেতরে মৌরসীপাট্টা চলবে না, যে মধুর মোহে সংগঠনের কেউ কেউ ছটফট করছে তাদের দিন শেষ বলেও এইদিন জানিয়ে দেন আই. এন. টি. টি. ইউ সির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়াল.
বুধবারের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের এই কর্মসূচীতে বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পুরপিতা দেবব্রত সাইঁ, অংকিতা পবি, সুভাষ মজুমদার, মেয়র পরিষদ ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন.
কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল কারখানা চত্বরে প্রচুর পুলিশ বাহিনী, ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা. এইদিনের কর্মসূচী থেকে বিশ্বনাথ বাবু জানিয়ে দেন করে খাওয়ার দিন শেষ, এবার হয় শুধরে যাও নচেৎ চুপ করে বসে যাও,
Comments
Post a Comment