দুই দিন নিখোঁজ থাকার পর বস্তাবন্দী শিশুর মৃতদেহ মিলল জঙ্গল থেকে. গ্রেপ্তার এক,উত্তেজনা বুদবুদে.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=আরো এক নির্মম পরিণতির সাক্ষী রইল বুদবুদ এলাকার মানুষ. গত শুক্রবার থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ ছিল সানি বাগদি নামে ক্লাস ওয়ানের এক ছাত্র.
রবিবার সকালে রণডিহা জলাধারের পাশে একটি জঙ্গল থেকে বছর সাতেকের সানির বস্তাবন্দী মৃতদেহ পুলিশ উদ্ধার করল.
আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি অভিষেক গুপ্ত জানিয়েছেন পুলিশ খতিয়ে দেখছে এই নির্মম পরিণতির পেছনে ঠিক কি কারণ লুকিয়ে রয়েছে.নীলু বাগদি নামে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে,অভিযুক্ত ব্যাক্তি সানির জেঠতুতো দাদা বলে সূত্রমাফিক জানা গেছে. রবিবার সকালে সানির মৃতদেহ উদ্ধারের সাথে সাথে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভও দেখান তারা.

সানির পরিবার থেকে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ শনিবারই নীলু বাগদিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে. এই নির্মম হত্যার পেছনে পারিবারিক কোনো শত্রুতা না অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে সেটাই এখন পুলিশ সেটাই খতিয়ে দেখছে.
Comments
Post a Comment