দুর্গাপুরে বন্ধ কারখানা থেকে চুরির দায়ে গ্রেপ্তার দুই দুষ্কৃতী.ধারাবাহিক অভিযান জারি রাখুক পুলিশ দাবী স্থানীয়দের.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার ভেতর থেকে কিভাবে দিনে দুপুরে উন্নত মানের ইট চুরি হচ্ছে এই ছবি আমরা শুক্রবারের বিশেষ প্রতিবেদনে প্রকাশ করেছিলাম.

বুক ফুলিয়ে অবাধ দুষ্কৃতী তান্ডবে কতটা আতঙ্কিত হয়ে রয়েছে স্থানীয়রা সেই কথাও লিখেছিলাম আমরা. অভিযোগ উঠেছিল, রঞ্জিত, চ্যাপ্টা বিনোদ নামে কিছু লোক এই অপরাধের সাথে জড়িত, আর প্রতিবাদ করতে গেলে নানাভাবে এদের সাগরেদ আর এরা হুমকি দিত স্থানীয়দের,

তাই বাধ্য হয়ে দিনের আলোয় কারখানার সম্পত্তি চুরি হতে দেখেও প্রাণের ভয়ে কিছু বলার সাহস পেতেন না স্থানীয়রা. আর তার থেকেও বড় অভিযোগ ছিল, এরা সবাই সাঙ্গপাঙ্গ নিয়ে রাজনীতির ছত্রছায়ায় ঢুকে থাকতো আর যার জোরে দিনে দুপুরে শুধু বার্ন স্ট্যান্ডার্ড কারখানা নয় আশপাশের সমস্ত বন্ধ কারখানা চত্বরকে অবাধ চুরির স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল এরা.

শেষ পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশের কোকওভেন থানার পুলিশ আলম গিরি ও শঙ্কর তাঁতি নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল.পুলিশ জানিয়েছে,অপরাধীদের সন্ধানে তল্লাশী জারি রয়েছে.স্থানীয় বাসিন্দারা দাবী জানিয়েছেন, এক আধ দিন নয় পুলিশ ধারাবাহিক অভিযান জারি রাখুক তাহলেই কমবে দুষ্কৃতীদের অবাধ তান্ডব,

নচেৎ ফের শুরু হবে কারখানার ভেতরে অবাধ সম্পত্তির লুঠ.দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পৰিয়াল ফের দাবী তুলেছেন রাজনীতির রং না দেখে পুলিশ নিজেদের মতো করে কাজ করুক.

এখন দেখার বিষয় এই দুই দুষ্কৃতী ধরা পড়ায় দুর্গাপুরে বন্ধ বার্ন স্ট্যান্ডার্ড কারখানার পাশাপাশি আশপাশ এলাকার বন্ধ হয়ে পড়ে থাকা কারখানার ভেতর থেকে অবাধ চুরি  বন্ধ হয় কিনা.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।