আসানসোল দুর্গাপুর পুলিশের সাফল্য, দুর্গাপুর থানার পুলিশ মোবাইল টাওয়ার থেকে ব্যাটারী চুরির দায়ে গ্রেপ্তার করল একজনকে, কাঁকসার বেলডাঙায় ডাকাতির উদেশ্যে জড়ো হওয়া আট দুষ্কৃতী পুলিশের জালে.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দিন দুয়েক আগে দুর্গাপুরের ইস্পাত নগরীর দয়ানন্দের কাছে একটি বেসরকারী মোবাইল টাওয়ার থেকে চুরি হয়ে গিয়েছিল ব্যাটারি. দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নেমে বাবা মূর্তি নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে.
শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্তকে তোলা হলে আদালত সাত দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেয় অভিযুক্তকে.
অন্যদিকে কাঁকসার বেলডাঙার কাছে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের ধারে একটি বন্ধ কারখানার সামনে ডাকাতির উদেশ্যে জড়ো হওয়া আট দুষ্কৃতীকে গ্রেপ্তার করল.
বৃহস্পতিবার রাতে কাঁকসা থানার পুলিশের টহলদারী গাড়ি বন্ধ ঐ কারখানার সামনে আটজনকে দেখে ধাওয়া করে.
ধৃতদের শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়. পুলিশ ধৃত আটজনকে জেরা করে এই অপরাধ চক্রের মূল পান্ডা পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করছে.
Comments
Post a Comment