একগুচ্ছ অভিযোগ এনে সোমবার দুর্গাপুরে রেশন দফতরের সামনে সিপিআইএম ও কংগ্রেস কর্মীদের বিক্ষোভ.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=রেশন অফিসের দুর্নীতি বন্ধ, এই লক ডাউনে চালের বরাদ্দ কমিয়ে দেওয়া এমনই কিছু অভিযোগ এনে সোমবার দুর্গাপুরের সিটিসেন্টারে রেশন অফিসের সামনে বিক্ষোভে সামিল হল সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকরা.
সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, সাধারণ মানুষকে স্ক্রুটিনির নামে চরম হেনস্থা করা হচ্ছে, আর পুরো অফিস এক্কেবারে ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে.
অবিলম্বে সরকারী এই দফতরের চরম হয়রানির ছবি যদি বন্ধ না হয় আরো বৃহত্তর আন্দোলনের পথে তারা পা বাড়াবেন বলে জানিয়েছেন সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব.
Comments
Post a Comment