বেপরোয়া বালির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির. উত্তেজনা দুর্গাপুরে. বেআইনি ওভারলোডেড বালির গাড়ির বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরুর দাবী দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বেপরোয়া বালির গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যাক্তির. উত্তেজনা দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুর নডিহা রোডের ওপর মর্মান্তিক এই দুর্ঘটনায়.

বৃহস্পতিবার সকালে পুজোর সামগ্রী নিতে বেরিয়েছিলেন রবীন্দ্র পল্লী সি ব্লকের বাসিন্দা এই ব্যাক্তি, হটাৎই দুরন্ত গতিতে ছুটে আসা একটি বালির গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ ব্যাক্তির.

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিনিয়ত এই রাস্তায় বেপরোয়া বালির গাড়ি যাতাযাত করে আর যার জেরে প্রতিনিয়ত এই ধরণের দুর্ঘটনা ঘটছে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের অথচ ভ্রুক্ষেপ নেই প্রশাসনের.অন্যদিকে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন,ব্যাস্ততম এই রাস্তা খারাপ করে দিচ্ছে ছাই আর ওভারলোডেড বালির গাড়ি, আর যার জেরে বাড়ছে দুর্ঘটনা,

অবিলম্বে এই অবৈধ ওভারলোডেড বালির গাড়ির বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরুর দাবী জানিয়েছেন চন্দ্রশেখর বাবু. পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছেও বেআইনী এই বালির গাড়ির বেপরোয়া তান্ডবের বিরুদ্ধে স্থানীয়দের লিখিত অভিযোগ পাঠানো হচ্ছে বলে বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।