কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে দুর্গাপুরে প্রতিবাদ কর্মসূচী সিপিআইএম ও আই. এন. টি. ইউ. সির.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কোভিড মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য দুই সরকার ব্যার্থ, পাশাপাশি কোভিড আবহে বিদ্যুৎ বিল মুকুব ও রেল ও কয়লা শিল্পে কেন্দ্রের বেসরকারিকরনের সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার জেল ভরো কর্মসূচী করল দুর্গাপুরের সিপিআইএম ও আই. এন. টি. ইউ. সি নেতৃত্ব.
সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও আন্দোলনের অঙ্গ হিসেবে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়ের কাছে রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা. প্রায় তিরিশ মিনিটের এই অবরোধে ব্যাপক যানজট তৈরী হয় গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কে.
অবরোধ তুলতে এরপর কোকওভেন থানার আধিকারিক মনোজিৎ ধারা এসে কথা বলেন আন্দোলনকারীদের সাথে, শেষ পর্যন্ত পুলিশ আন্দোলনকারীদের চাপে তাদের আনা মাইকে চারশো জনকে গ্রেপ্তারের কথা ঘোষণা করার পর প্রত্যাহার করে নেওয়া হয় আন্দোলন.একই পথে হেঁটে রবিবার সিটিসেন্টারেও আই. এন. টি. ইউ সি.সহ সবকটি বামপন্থী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে এবার কেন্দ্রের বিজেপি সরকারকে দেশ ছাড়ার ডাক দেওয়া হয়.

যৌথ সংগ্রাম কমিটির পক্ষ থেকে একটি পদযাত্রা বের করা হয় শহরের প্রাণকেন্দ্রে. এই পদযাত্রা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগান তোলা হয়.
একই ইস্যুতে দুর্গাপুরের কাঁকসার মলানদীঘিতেও শিবপুর মুচিপাড়া রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হয় সিপিআইএম কর্মী সমর্থকরা, প্রায় কুড়ি মিনিটের অবরোধে যানজট হয় এই রাস্তায়,
পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে দেয়. তবে সব শেষে যদি এই খবরের মূল্যায়নের প্রশ্নে যদি আসা যায় তাহলে এই প্রশ্ন উঠতেই পারে যখন হু হু করে বাড়ছে করোনার সংক্রমণের সংখ্যা, তখন এই মারণ ভাইরাস করোনার সংক্রমণ রুখতে কোথায় সামাজিক দূরত্বের বিধি?

দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেব রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এই দিনকার আন্দোলনে অংশ নিয়েছিলেন.ভিড়ের এই ছবি দেখে সত্যি আতঙ্কিত হয়ে উঠতে হয়. তাই আসুন আমরা সচেতন হই, মারণ ভাইরাসের বিরুদ্ধে একজোট হই, সামাজিক দূরত্বের বিধি মেনে চলি, আর সুস্থ থাকি কারণ এই লড়াইযেও আমরাই জয়ী হবো .
Comments
Post a Comment