খেলার মাঠের দখলকে কেন্দ্র করে দুই পাড়ার বিবাদ গড়ালো সংঘর্ষে, উত্তেজনা দুর্গাপুরে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, জখম দুই পক্ষের বেশ কয়েকজন.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=খেলার মাঠের দখল কাদের হাতে থাকবে এই প্রশ্নে বিবাদ দুই পাড়ার, রণক্ষেত্র দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার নডিহা এলাকা.
গন্ডগোলের সূত্রপাত শনিবার সকালে.বড়জোড়া থানা এলাকার মানার কিছু যুবক এই মাঠে খেলতে নামে প্রতিবাদ জানায় নডিহার লোকজন.
তাদের অভিযোগ ছিল মাঠটিকে নিয়ে একটা সমস্যা রয়েছে যার জন্য প্রায় মতান্তর লেগে থাকে মানা ও নডিহার লোকজনদের. যা চরমে পৌঁছোয় শনিবার সকালে.অভিযোগ, বড়জোড়ার মানা এলাকার কিছু ছেলে এই মাঠে পতাকা উত্তোলন করে খেলার প্রস্তুতি শুরু করেছিল,
আর যে ঘটনার জেরে নিমেষে উত্তেজনা ছড়ায় লেগে যায় দুই পক্ষের সংঘর্ষ, জখম হন দশ জন. পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানা ও বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ.নডিহার বাসিন্দাদের অভিযোগ, বড়জোড়া থানার পুলিশের সামনেই তাদেরকে মারধর করা হয়েছে কিন্তু নীরব ছিল পুলিশ. অবস্থা বেগতিক হতে থাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় ঘটনাস্থলে,

ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি কাঁকসা শাশ্বতি শ্বেতা সামন্ত সহ বাঁকুড়া পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা.
মানা এলাকার বাসিন্দাদের অভিযোগ, অহেতুক একটা ঝামেলা নিয়ে রীতিমতো তাদের ঘরদোর ভাঙচুর করা হয়.অগ্নিগর্ভ পরিস্থিতির সামাল দিতে নামানো হয় কমব্যাক্ট ফোর্স, ছুটে আসেন দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান তথা স্থানীয় পুরপিতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,

কথা বলেন পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সাথে. চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, বাঁকুড়া ও দুর্গাপুর জেলা প্রশাসনের সাথে কথা বলা হয়েছে, সাত দিনের মধ্যে এই সমস্যার সুরাহার স্থায়ী ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে.
বাঁকুড়ার বড়জোড়া থানার আধিকারিক বিশ্বজিৎ মুখার্জী জানান, খেলার মাঠকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত, তবে পুলিশের সামনে কাউকে মারা হয়নি বলে জানিয়ে দেন বাঁকুড়া জেলা পুলিশের এই আধিকারিক
গোটা ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়, নুতন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতয়ন রয়েছে এলাকায়.
Comments
Post a Comment