কন্যা সন্তান হয়ে জন্ম নেওয়া অপরাধ নয়, সাথে এই পৃথিবীকে বাঁচাতে হলে লাগাতে হবে গাছ. এই দুই বার্তাকে সামনে রেখে বাইকে চেপে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াছে টীম পুষ্পিতা.


নিউজ বেঙ্গল দুর্গাপুর=এক কন্যা সন্তান জন্ম নিলে এরা এগারোটা গাছ লাগায়, বার্তা দেয় কন্যা সন্তানকে বাঁচান, আর সবুজকে রক্ষা করুন. এরা বলতে এই বাইক বাহিনী,

বলা ভালো টীম পুষ্পিতা.এদের কেউ ভারতীয় নৌ বাহিনীতে কর্মরত আবার কেউ নৌ বাহিনী থেকে অবসর নিয়েছেন, এই দলে আছেন যেমন সাংবাদিক, আছেন সমাজকর্মী, এরা সবাই বাইকে চেপে ঘুরে বেড়ায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে,

দেন একটাই বার্তা কন্যা ভ্রুন নষ্ট করবেন না, বাঁচতে দিন এদের, আর সাথে থাকে গাছকে রক্ষা করে সবুজায়নের বার্তা.আর লক্ষ্যের নাম পুষ্পিতা.

 বাইক নিয়ে টীম পুষ্পিতা বেরিয়ে পড়ে যেখানেই এরা কন্যা সন্তানের জন্ম নেওয়ার খবর পান,সেইখানেই লাগান এগারোটি চারা গাছ, বার্তা দেন কন্যা সন্তান হয়ে পৃথিবীতে আসা কোনো অপরাধ নয়,

এদের বাঁচান.তরুণ বিশ্বাস, ভারতীয় নৌ বাহিনীর এই অবসরপ্রাপ্ত আধিকারিক বললেন, চাকরি থেকে অবসর নেওয়ার পর বন্ধু বান্ধবদের নিয়ে আমরা একটা টীম তৈরী করি যারা এইভাবেই গাছ লাগানোর পাশাপাশি কন্যা সন্তানকে বাঁচতে দেওয়ার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বাইক নিয়ে ঘুরে বেড়ায় আর মানুষকে সচেতন করি.

এই দলেই রয়েছেন রাজস্থানের সমাজকর্মী পিঙ্কি সিং চৌহান জানালেন, একটি কন্যা সন্তানের জন্ম, পরিবর্তে এগারোটি গাছ লাগানো, এতে যেমন এই পৃথিবী বাঁচবে, ঠিক তেমনি বাঁচবে এক কন্যা সন্তান, কারণ এদেরও বাঁচার অধিকার আছে এই পৃথিবীতে,আর সেই লক্ষ্যে যখনি খবর পান চলে আসেন বাইকে,

আর বেরিয়ে পড়েন এই দুই লক্ষ্যকে প্রতিষ্ঠা করার বার্তা নিয়ে , ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ন্তে. রবিবার এদের গন্তব্য ছিল বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম, আর মহান দুই বার্তা দিয়ে দুর্গাপুর হয়ে ফিরছিলেন কলকাতার দিকে,

এরা জানেনা এদের নেক্সট ডেস্টিনেশন কোথায়, জানে শুধু কন্যা ভ্রুন রক্ষা করার পাশাপাশি গাছ লাগিয়ে সবুজায়নের বার্তা দেওয়ার জন্য বাইকে চেপে পৌঁছতে হবে এই দেশের যেকোনো প্রান্তে.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।