পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তাল দুর্গাপুরের কাশীরাম রোড এলাকা. আশঙ্কাজনক এক কিশোর,উত্তেজিত জনতার ভাঙচুর ডাম্পারে, ঘটনাস্থলে বিশালপুলিশ বাহিনী.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর ইস্পাত নগরীর কাশীরাম দাস রোডে. মঙ্গলবার সকালে বছর তেরোর এক কিশোর বাজার করতে বেরিয়েছিল,

হটাৎই দুরন্ত গতিতে ছুটে আসা পাথর বোঝাই একটি ডাম্পার কিশোরকে চাকার সাথে টেনে প্রায় কুড়ি ফুট পর্যন্ত নিয়ে চলে আসে.আশঙ্কাজনক অবস্থায় শুভ্রজ্যোতি মন্ডল নামে বছর তেরোর ঐ কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়. উত্তেজিত জনতা এরপর পাথর বোঝাই ঐ ডাম্পারে ভাঙচুর শুরু করে দেয় আগুন লাগিয়ে দেওয়া হয় ডাম্পারের চালকের সিটে.

বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু স্থানীয়দের দাবী ছিল যতক্ষণ ক্ষতিপূরণ আর এই রাস্তায় ওভারলোডেড গাড়ি চলাচল বন্ধ করা না হচ্ছে ততক্ষন অবরোধ থাকবে কাশীরাম রোড.
জানা গেছে বছর তেরোর এই কিশোরের বাড়ি বেনাচিতির শ্রীনগরপল্লীতে, কাশীরামে মামার বাড়ীতে
ঘুরতে এসেছিল শুভ্রজ্যোতি. গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে.
Comments
Post a Comment