পুজোর জন্য ফুল তুলতে পুকরের জলে নেমে তলিয়ে গেল এক ব্যাক্তি, দূর্গাপুরের এই ঘটনায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালো.

নিউজ বেঙ্গল দূর্গাপুর=কাজ সেরে বাড়ি ফেরার পথে পুজোর ফুল তুলতে পুকুরে নেমে জলে তলিয়ে গেল এক ব্যাক্তি. মৃতের নাম নেপাল রুইদাস.

মঙ্গলবার বিকেলে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে  কাঁকসার গোপালপুরের পশ্চিম পাড়ার একটি পুকুরে বুধবার ভগবতী পুজোর জন্য শালুক ফুল তুলতে নেমেছিল ঐ ব্যাক্তি, হটাৎই জলে তলিয়ে যায় নেপালবাবু.

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ. স্থানীয়দের সাহায্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়.নেপাল রুইদাস নামে এই ব্যাক্তি কাঁকসার একটি বেসরকারী কারখানার ঠিকা শ্রমিকের কাজ করতেন.

Comments

Popular posts from this blog

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।