সরকারী বিধি নিষেধ মেনে দুর্গাপুরে গনেশ পুজোর উদ্বোধন.

নিউজ বেঙ্গল দুর্গাপুর-দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙার গীতাঞ্জলি পার্কে গণেশ পুজোর উদ্বোধন হল সরকারী যাবতীয় বিধি নিষেধ মেনে. দুর্গাপুর নগর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের অধীন গীতাঞ্জলি পার্কের এই গণেশ পুজোর উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সাথে ছিলেন পুর মাতা তথা নগর নিগমের শিক্ষা বিভাগের মেয়র পরিষদ অঙ্কিতা চৌধুরী. দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারের বিধি নিষেধ মেনে যাবতীয় আয়োজন হয়েছে, কিন্তু পুজোর আনন্দে একটা বিষন্নতা তো আছেই. সগরভাঙ্গা গীতাঞ্জলি পার্কের এই গণেশ পুজো মানুষের মন কেড়েছে, প্রতিবারের মতো চেনা আনন্দের ছবিটা না থাকলেও, সামনের বছরে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শেষ হাসি হেসে পুজোর সেই চেনা আনন্দের ছন্দে মেতে ওঠার অপেক্ষায় এলাকার মানুষ.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।