দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের বেঙ্গল অম্বুজায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বড় ধরণের সাফল্য পেল পুলিশ, গ্রেপ্তার তিন.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কাছের লোকের ওপর ভরসা করেই বিপদ বেড়েছিল দুর্গাপুরের চিকিৎসক দম্পতির.
দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনার কিনারা হতেই বেরিয়ে এল সেই তথ্য.পুলিশের জালে ধৃত ইমরান খান, শেখ আবিদ আর শেখ সুকুলকে জেরা করে কিছু তথ্য পেল পুলিশ.
এই ইমরান খান চিকিৎসক শরৎ চন্দ্র কর্মকারের বাড়ির বাগানে মালির কাজ করতো. আর শেখ সুকুল আর শেখ আবিদ এরা একসাথে ইমরানকে নিতে ডাকাতির তিন দিন আগে পুরো পরিকল্পনা সেরে ফেরে যার নিখুঁত রূপায়ণ হয় সাতাশে জুলাই দুপুরে.সেদিন মুখে মাস্ক থাকায় ইমরানকে চিকিসক দম্পতি চিনতে পারেনি. পুলিশ ধৃতদের কাছ থেকে নগদ চোদ্দ হাজার টাকা, সোনার গয়না, দুটি মোবাইল ও যে বাইকটি নিয়ে দুষ্কৃতীরা অপকর্ম সেরেছিল সেই বাইকটি উদ্ধার করেছে.

আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানিয়েছেন, পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে. গত সাতাশে জুলাই দিনে দুপুরে বেঙ্গল অম্বুজাতে এক চিকিৎসকের বাড়ীতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে.
নগদ পঁয়ত্রিশ হাজার টাকা, বেশ কয়েক ভরি সোনা দুটি মোবাইল নিয়ে পালিয়েছিল. দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন চিকিৎসকের স্ত্রী.মাত্র দশ দিনের মধ্যে পুলিশ এই অপরাধের কিনারা করতে পারায় খুশি দুই শিল্পাঞ্চলের মানুষ. আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানান,

সিসিটিভি ফুটেজ এই তদন্তের ক্ষেত্রে একটা গতি এনেছে. দুর্গাপুর নিউটাউনশীপ থানার অধীন জেমুয়া গ্রাম থেকে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে. 
Comments
Post a Comment