জঞ্জাল মুক্ত শহর গড়তে দুর্গাপুর নগর নিগম বেশ কয়েকটি গাড়ি রাস্তায় নামালো. বৃহস্পতিবার মহানাগরিক দিলীপ অগস্থি জঞ্জাল সংগ্রহের জন্য এই গাড়িগুলির উদ্বোধন করলেন.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=শহরকে জঞ্জালমুক্ত করতে এবার দুর্গাপুর নগর নিগমের উদ্যোগী ভূমিকা. বৃহস্পতিবার মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীন আঠারোটি গাড়ির উদ্বোধন করলেন মহানাগরিক দিলীপ অগস্থি.

বাড়ি বাড়ি গিয়ে এই গাড়িগুলি আবর্জনা সংগ্রহ করবে. নগর নিগমের ঊনত্রিশ নম্বর ওয়ার্ডের অধীন সগরভাঙায় এই অনুষ্ঠান নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, স্থানীয় পুরপিতা সুনীল চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন.দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্থি বলেন, শহরের সংগ্রহ করা আবর্জনা পচনশীল ও পচনশীল নয় এই দুই ভাগে ভাগ করে পুরো প্রক্রিয়া চলবে.বৃহস্পতিবার আঠারোটি গাড়ি নয়টি জায়গায় ভাগ করে পাঠানো হল জঞ্জাল সংগ্রহের জন্য.

সামনের দিনে আরো বেশ কয়েকটি গাড়ি নামানো হবে শহরে. দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, মানুষের একটা অভিযোগ থাকতো সময় মতো জঞ্জাল সংগ্রহ করতে আসে না সাফাই কর্মীরা কিন্তু এবার জঞ্জাল সংগ্রহের জন্য ঘরের সামনে গাড়ি চলে আসাতে স্বাভাবিকভাবে উপকৃত হবে সাধারণ মানুষ,

বাড়বে নাগরিক পরিষেবার মান. যেখানে সেখানে যখন তখন আবর্জনা ফেলার একটা ট্রেন্ড রয়েছে কিছু মানুষের,জঞ্জালমুক্ত শহর গড়তে শুধু দুর্গাপুর নগর নিগম নয়, শহরবাসীদেরও আরো সচেতন হতে হবে,তবেই সুন্দর হবে শহর দুর্গাপুর.

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.