অভিবাবক ফোরামের ধারাবাহিক আন্দোলনের পরও এখনও খুললো না স্কুলের বাড়তি ফি মুকুব সংক্রান্ত সমস্যার জট.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বেসরকারী ইংরাজী মাধ্যম স্কুল কর্তৃপক্ষগুলির বিরুদ্ধে বাড়তি ফি মুকুবের দাবীতে অভিবাবক ফোরামের ধারাবাহিক আন্দোলনের সুফল মিলল না শুক্রবারও.

দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যেহুতু বিষয়টি এখন আদালতের বিচারাধীন,তাই কোনোভাবেই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন আলাদা করে কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারেনা.

অর্থাৎ আদালতের পরবর্তী শুনানি পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এখন স্তব্ধ হয়ে রইল. শুক্রবার গান্ধিমোড় সার্কাস ময়দানের সামনে থেকে একটি মৌন মিছিল বের করে অভিবাবক ফোরামের সদস্যরা,

মিছিলটি শেষ হয় দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে. প্রথমে সিদ্ধান্ত হয়েছিল কোনো রাজনীতির রঙে গিয়ে আন্দোলনকে মিশিয়ে দেওয়া হবে না, কিন্তু শুক্রবার অভিবাবক ফোরামের  পদযাত্রায় দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়, পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই, কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী সামনের সারিতেই ছিলেন.

দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে প্রতিবাদ কর্মসূচী সেরে দাবীসম্বলিত স্বারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা শাসকের হাতে. আলোচনা সেরে ফলপ্রসূ আলোচনার দাবী অভিবাবক ফোরাম জানালেও মহকুমা শাসক অনির্বান কোলে জানিয়ে দেন বিচারাধীন কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত জেলা প্রশাসনের এক্তিয়ার নেই.

এইদিকে অভিবাবক ফোরামের পক্ষ থেকে এইদিনও জানিয়ে দেওয়া হয় টিউশন ফি দিতে তাদের কোনো আপত্তি নেই,কিন্তু বাড়তি ফি কেন তারা দিতে যাবেন, কারণ লক ডাউনে স্কুল বন্ধ, পরিষেবা ব্যবহার করতে পারছে না ছাত্র ছাত্রীরা,

তাহলে সেই টাকা কেন তারা দিতে যাবেন. এখন এই পরিস্থিতিতে স্কুলের বাড়তি ফি মুকুব সংক্রান্ত সমস্যার জট কোন পথে খোলে এখন সেটাই দেখার বিষয়.

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.