করোনা আবহে বিষন্নতার সুর এই বারের গণেশ পুজোয়.
নিউজ বেঙ্গল দূর্গাপুর=কোভিড আবহে বদলে গেছে পুজোর আনন্দের সেই চেনা ছন্দ. দুর্গাপুর স্টেশন বাজারের আলাপ ক্লাবের নিয়ম রক্ষার গণেশ পুজো হলো এই বছর নমো নমো করে.
প্রতি বছর যে মাঠে মেলা বসতো, হতো জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সেই মাঠ ধু ধু করছে, এক শ্মশানের
নিস্তব্ধতা যেন গ্রাস করে বসেছে গোটা এলাকাকে.করোনার মৃত্যু ছোবল রুখতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা. মুখে মাস্ক না পড়ে যেমন মণ্ডপে প্রবেশ নিষেধঠিক তেমনি প্রতিমা দেখতে আসা সাধারণ মানুষকে মাস্ক দেওয়ার পাশাপাশি, হাত জীবাণুমুক্ত করার জন্য স্যানিটাইজড করা হচ্ছে.

আলাপ ক্লাবের সভাপতি শুভজিৎ নিয়োগী জানালেন, ভেতরে একটা অদ্ভুত কষ্ট হচ্ছে যা ভাষায় প্রকাশ করা যাচ্ছেনা.
করোনা আবহে এইবারের পুজো নমো নমো করে হলেও সামনের বছর এই মারণ ভাইরাসের মৃত্যু ছোবলকে জয় করে আনন্দের সেই চেনা ছন্দের ছবির অপেক্ষায় আলাপ ক্লাবের সদস্য থেকে দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকার মানুষজন.
তবে এত কিছুর মাঝে কোথায় যেন এক বিষণ্ণতার সুর কুড়ি বছরে পা দেওয়া আলাপ ক্লাবের গণেশ পুজোয়.
Comments
Post a Comment