প্রশাসনের নজর এড়িয়ে শুক্রবার লকডাউন ভেঙে দোকানের পেছন দরজা দিয়ে চললো বেচা কেনা.

পুলিশের নজর এড়িয়ে কিভাবে দোকানের পেছন দরজা দিয়ে এই আইন ভাঙার কাজ চলছিল তা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন.ভয়াবহ মৃত্যু ছোবল রুখতে সরকার কোভিড চেন ভাঙার কথা বলেছেন, দফায় দফায় লকডাউন করার পেছনে এই একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে.
সামাজিক দূরত্বের বিধি নিষেধ সহ আরো বেশ কিছু সাবধান বাণীর কথাও বলেছে সরকার.প্রশাসনের তরফেও বারবার সরকারের সেই বার্তা সব মহলে পৌঁছে দেওয়া হচ্ছে. কিন্তু এরই মধ্যে নামী বেকারি সংস্থার ফ্র্যাঞ্চাইসি নিয়ে শোভাপুরের বেসরকারী ঐ হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে থাকা ঐ দোকানের পেছন দরজা দিয়ে শুক্রবার দিব্যি চললো বেচা কেনার কাজ.
কিন্তু সরকারী বিধি নিষেধের আইন ভাঙার কেন এমন খেলা চললো অবাধে ? উত্তরে দোকান মালিক প্রথমে সাফাই দিয়ে বললেন, এই দুই দিনের লকডাউনে দোকান পরিষ্কারের কাজ চলছে তাই বন্ধ বেচা কেনা,

কিন্তু আমাদের তোলা ছবি অন্য কথা বলছে, আর দোকানের পেছন দরজা দিয়ে বেচা কেনার এই ছবি দেখে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে দোকান মালিক বললেন, ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন.
এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি মারণ ভাইরাসের ছোবল রুখতে মানসিকতার কোনো পরিবর্তন হবে না এদের?কোন সাহসে বলিয়ান হয়ে দুর্গাপুরের এক ব্যাবসায়ী শুক্রবার লকডাউনের দিন ওপেন চ্যালেঞ্জ করে বসলো সরকারের বিধি নিষেধের এই আইনকে?তা নিয়ে কিন্তু রয়েই গেল প্রশ্ন চিহ্ন.
Comments
Post a Comment