স্বাধীনতা দিবসে মধ্যরাতে দেশের জাতীয় পতাকা উত্তোলন হল দুর্গাপুরে.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দেশের চুয়াত্তর তম স্বাধীনতা দিবসে মধ্যরাতে পতাকা উত্তোলন হল দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত দুর্গাপুর ব্যারেজ রোড সংলগ্ন সুকান্তপল্লী মোড়ে রাজ্য সড়কের ওপর.

নগর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই স্বাধীনতা দিবসের তাৎপর্য ছিল একটু আলাদা ধরণের. একশো ফুটের স্তম্ভ আর পঞ্চাশ ফুটের জাতীয় পতাকা উত্তোলন করলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল,ছিলেন মেয়র পরিষদ রুমা পাড়িয়াল, নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, তেইশ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাইঁ সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ.

চীন আগ্রাসনে শহীদদের জন্য আলাদা একটি স্মৃতি সৌধ তৈরী হল রাজ্য সড়কের ওপর.

মধ্যরাতে দেশের জাতীয় পতাকা উত্তোলনের পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিবৃন্দ.দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবী একশো ফুটের স্তম্ভ আর পঞ্চাশ ফুটের জাতীয় পতাকা শুধু পশ্চিম বর্ধমান জেলা কেন রাজ্যে প্রথম যা রাজ্য সড়কের ওপর উড়বে,

যে গর্বে গর্বিত হবে সবাই, এর সাথে শহরের ডেস্টিনেশন হতে চলেছে এই গোটা এলাকা.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।