বোনকে উত্যক্ত করায় এক যুবককে ধারালো অস্ত্রের কোপ দাদার. গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল যুবককে.দুর্গাপুরের এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বোনকে উত্যক্ত করতো পাড়ারই এক যুবক. শেষ মেশ বোনের প্রেমিককে ছুড়ি দিয়ে আঘাত করল দাদা.গুরুতর জখম অবস্থায় সঞ্জয় ঘোষ নামে ঐ যুবককে বেসরকারী এক হাসপাতালে ভর্তি করা হয়েছে.

দুর্গাপুরের রঘুনাথপুরের এই ঘটনায় পুলিশ বিশ্বজিৎ বিশ্বাস নামে একজনকে আটক করেছে. অভিযোগ উঠেছে,প্রায়শঃই নাকি সঞ্জয় বিশ্বজিতের বোনকে উত্যক্ত করতো, যে অশান্তি চরমে পৌঁছোয় শনিবার বিকেলে.

সঞ্জয় এইদিন বিকেলে রঘুনাথপুরে আসলে অশান্তি চরমে পৌঁছোয়, দুই এক কথা হতে হতে হটাৎই পেছন দিক থেকে বোনের প্রেমিককে ছুড়ি দিয়ে আঘাত করে বিশ্বজিৎ এমনটাই অভিযোগ .

তড়িঘড়ি গুরুতর জখম সঞ্জয় ঘোষকে শোভাপুরের কাছে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়. খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ.বিশ্বজিৎ বিশ্বাস ও আকাশ ভদ্র নামে দুই জনকে পুলিশ আটক করেছে. উদ্ধার হয়েছে ছুড়িটি. গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর নগর নিগমের এক নম্বর ওয়ার্ডের অধীন রঘুনাথপুর এলাকা.

এই ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।