স্কুলের বাড়তি ফি মুকুব নিয়ে প্রশাসনিক বৈঠকে মিললো না কোনো সমাধান সূত্র.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বেসরকারী ইংরাজী স্কুলের বাড়তি ফি মুকুব সংক্রান্ত সিদ্ধান্ত ঝুলে রইল চলতি মাসের দশ তারিখ আদালতের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত. মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশের এ. সি. পি পূর্ব স্বপন দত্তর অফিসে অভিবাবকদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন,দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রততী দাস, ও আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি পূর্ব স্বপন দত্ত নিজে.
আলোচনা ফলপ্রসূ হয়েছে অভিবাবকরা এই দাবী করলেও আক্ষরিক অর্থে বাড়তি ফি মুকুব সংক্রান্ত বিষয়টি নিয়ে দশ তারিখের আগে কোনোরকম সমাধান সূত্র মেলা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে.তবে মীমাংসা সূত্র না মেলা পর্যন্ত কোনো ফি এখনই জমা দেওয়ার দরকার নেই বলে অভিবাবকরা জানিয়েছে.
উল্লেখ্য, শুধুমাত্র অন লাইন ফি ছাড়া বাড়তি ফি মুকুবের দাবীতে অভিবাবকদের নিয়ে গঠিত যৌথ ফোরাম চাপ তৈরী করেছিল স্কুল কর্তৃপক্ষগুলির ওপর, যে দাবী মানতে নারাজ ছিল স্কুল কর্তৃপক্ষ তারা পাল্টা কৌশল হিসেবে কেস টু কেস ভেরিফিকেশনের রাস্তায় হেটেছিল,যে কৌশলে যারা আর্থিক ভাবে দুর্বল তাদেরকে ফর্ম ফিলাপ করে জমা দিয়ে বাড়তি ফি মুকুবের আবেদন করতে বলেছিল.দিন কয়েক আগে দুর্গাপুরের ডিএভি স্কুলের সামনে সকাল থেকে রাত পর্যন্ত বাড়তি ফি মুকুবের দাবীতে গেটের সামনে অবস্থানে বসেছিল অভিবাবকরা.
মঙ্গলবার প্রশাসনের মধ্যস্থতায় অভিবাবকরা বৈঠকে বসেন. দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রততী দাস জানিয়েছেন, আলোচনা ভালো হয়েছে কিন্তু যেহুতু দশ তারিখ এই সংক্রান্ত বিষয়ে মহামান্য আদালত তাদের রায় জানাবে তাই এই কটা দিন অপেক্ষা করার জন্য অভিবাবকদেরঅনুরোধ করা হয়েছে,
এরপর সবাইকে নিয়ে বসে সমস্যা মিটিয়ে নেওয়া যাবে বলে দুর্গাপুর মহকুমা প্রশাসনের এই অধিকারিক জানান. তবে এইদিনও আলোচনা সেরে বাইরে বেরিয়ে অভিবাবকরা জানিয়ে দেন শুধুমাত্র টিউশন ফি ছাড়া বাড়তি কোনো ফি তারা দেবেন না প্রশ্ন তোলেন,
লকডাউনের সময় স্কুলে আসেনি ছাত্র ছাত্রীরা তাই যে পরিষেবা তারা পায়নি তার টাকা দেবেন কেন?এইদিকে মঙ্গলবার দুর্গাপুর থানায় এই বৈঠককে ঘিরে যাতে করে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য থানা চত্বরে প্রচুর পুলিশ মোতায়ন ছিল.
Comments
Post a Comment