কোভিড আবহে বিদ্যুৎ বিল মুকুবের দাবীতে দুর্গাপুরে রাজ্য বিদ্যুৎ পর্ষদ অফিসের সামনে সিপিআইএম কর্মী সমর্থকদের বিক্ষোভ

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কোভিড আবহে বিদ্যুৎ বিল মুকুবের দাবীতে দুর্গাপুরের বিধাননগরের রাজ্য বিদ্যুৎ পর্ষদের দফতরের সামনে বিক্ষোভ সিপিআইএমের.

মঙ্গলবার সকালে দলের কর্মী সমর্থকরা পূবালীর সামনে থেকে একটি পদযাত্রা করে রাজ্য বিদ্যুৎ পর্ষদ দফতরের সামনে পর্যন্ত আসে. সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ,

ভুয়ো বিল দিচ্ছে পর্ষদ আবার বলতে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো অমানবিক কথাবার্তা বলছেন কর্তৃপক্ষ, অবিলম্বে কোভিড আবহে বিদ্যুৎ বিল মুকুবের দাবী জানিয়ে পঙ্কজবাবু বলেন, এরপর সামাজিক দুরুত্ব মেনে আন্দোলনে নামবে দল.

দাবী সম্বলিত স্বারকলিপি এইদিন তুলে দেওয়া হয় রাজ্য বিদ্যুৎ পর্ষদ দফতরের আধিকারিকদের হাতে.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।