দুর্গাপুরে নবনির্মিত শিব মন্দিরের উদ্বোধন হল.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=শ্রাবণ মাসের শেষ সোমবার চতুর্দশীর দিন দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের আমরাই পূর্বাচল আবাসনে নবনির্মিত শিবমন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হল।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়, এসিপি (পূর্ব) স্বপন দত্ত, শংকরা নন্দ ব্রহ্মচারী ও অমৃত দাস মহারাজ সহ বিভিন্ন অতিথিরা।

সকাল থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে বাবা শিবের স্নান যাত্রা শুরু হয়। সরকারি স্বাস্থ্যবিধি মেনে পূজা পাঠ যাগযজ্ঞ করা হয়। মন্দিরে মুখে মাস্ক পরে ভক্তবৃন্দকে দেখা যায় এই পূজায় অংশ নিতে। পূর্বাচল আবাসন কমিটির সভাপতি জগবন্ধু প্রামানিক বলেন কোরোনা পরিস্থিতিতে আমরা সরকারি স্বাস্থ্য বিধি মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করেছি।

আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে উপস্থিত হয়েছিলেন। আমরা 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ধর্মনিরপেক্ষতার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকতে চাই। এখানে সব ধর্মের মানুষের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠানের সার্থক রূপায়নে ঘটল।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।