বুদবুদে সোনার দোকানের ব্যাবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি, আশঙ্কাজনক অবস্থায় ব্যাবসায়ীকে নিয়ে যাওয়া হল বর্ধমানে, তদন্তে পুলিশ, চাপা উত্তেজনা এলাকায়
নিউজ বেঙ্গল দুর্গাপুর=শুক্রবার সন্ধ্যেতে দুষ্কৃতীদের নিশানায় সোনার দোকানের মালিক. বুদবুদের সুকান্ত নগর এলাকার এই ঘটনায় এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়.
আশঙ্কাজনক অবস্থায় সমর সরকার নামে সোনার দোকানের ঐ মালিককে বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছে.শুক্রবার সন্ধ্যেতে দোকান বন্ধ করে যখন ঘরে ফিরছিলেন সমরবাবু, ঠিক সেই সময় জনা তিনেক দুষ্কৃতী মোটরবাইক নিয়ে হামলা করে তার ওপর,
পরপর দুটি গুলি চালানোর পর তার ব্যাগের মধ্যে থাকা লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা . এইদিকে গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে, তারা দুষ্কৃতীদের লক্ষ্য করে পাল্টা ধাওয়া করলে মোটরবাইক ফেলে দিয়ে পালায় দুষ্কৃতী দল.
জানা গেছে সোনার দোকানের মালিক সমর সরকারের কানের পাশে গুলি লেগেছে. খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বুদবুদ থানার পুলিশ, ছুটে আসেন এ. সি. পি কাঁকসা শাশ্বতী শ্বেতা সামন্ত, আসানসোল দুর্গাপুর পুলিশের এই আধিকারিক জানান,
দোকানের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, একই সাথে খতিয়ে দেখা হচ্ছে বুদবুদ বাজার ও বাইপাশে থাকা সিসিটিভি ফুটেজ, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে,
বেশ কিছু সূত্র পুলিশ পেয়েছে বলে জানান এসিপি কাঁকসা শাশ্বতী শ্বেতা সামন্ত. শুক্রবার সন্ধ্যের এই ঘটনায় এখনও চাপা আতঙ্ক রয়েছে এলাকায়.
Comments
Post a Comment