বুদবুদে সাত বছরের সানি বাগদির খুনের অভিযোগের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবীতে মোমবাতি পদযাত্রা করল গ্রামবাসীরা.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=এবার বছর সাতেকের সানি বাগদির রহস্যময় মৃত্যুর ঘটনায় অভিযুক্ত নীলু বাগদির কঠোর শাস্তির দাবীতে মোমবাতি মিছিল করল গ্রামবাসীরা.
পশ্চিম বর্ধমানের বুদবুদের রণডিহার ক্লাস ওয়ানের এই ছাত্রকে খুন করা হয়েছে বলে পুলিশে অভিযোগ জানিয়েছিল সানির পরিবার. পুলিশ নীলু বাগদি নামে একজনকে জিজ্ঞাসাবাদ করে জেরায় মেলা তথ্যমাফিক রবিবার সকালে রণডিহা সেচ বাংলোর পাশের একটি জঙ্গল থেকে সানির বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে.
সানি গত শুক্রবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিল, এরপর রবিবার সকালে তার বস্তাবন্দী দেহ উদ্ধারের পর পরই উত্তেজিত গ্রামবাসীরা রবিবার পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে,
যদিও অভিযুক্ত নীলু বাগদির কঠোর শাস্তির প্রশাসনিক আশ্বাস মেলার পর শান্ত হয় গ্রামবাসীরা.সোমবার সন্ধ্যেয় রণডিহা প্রাথমিক স্কুলের সামনে থেকে একটি মোমবাতি মিছিল বের করেন গ্রামবাসীরা, যে প্রতিবাদী কণ্ঠে হাতে প্ল্যাকার্ড নিয়ে সামিল হয়েছিল এলাকার শিশুরাও.

এই প্রতিবাদী পদযাত্রা থেকে অভিযুক্ত নীলু বাগদির কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবী জানানো হয়. এই নৃশংসতার পেছনে আরো যারা রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করে পুলিশের কাছে শাস্তির দাবী জানিয়েছেন গ্রামবাসীরা.
এখন পুলিশ খতিয়ে দেখছে ঠিক কি কারণে বছর সাতেকের এক শিশুর সাথে এমন নৃশংসতার পেছনে ঠিক কি কারণ লুকিয়ে রয়েছে.
Comments
Post a Comment