বাড়তি ফি মুকুবের দাবীতে দুর্গাপুরে রাস্তা অবরোধ অভিবাবকদের.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=ফের স্কুলের বাড়তি ফি মুকুবের দাবীতে দুর্গাপুরে আন্দোলনে সামিল হল অভিবাবকরা. সোমবার দুর্গাপুরের বিধাননগরে একটি ইংরাজী মাধ্যম স্কুলের সামনে অভিবাবকরা বিক্ষোভে সামিল হয়.

স্কুল কর্তৃপক্ষ দেখা করতে না চাওয়ায় পরিস্থিতি আরো বিগড়ে যায়. উত্তেজিত অভিবাবকরা এরপর বিধাননগরের হাডকো মোড় থেকে পাম্প হাউস আসার রাস্তা অবরোধ করে দিয়ে বিক্ষোভে সামিল হয়.

অভিবাবকদের দাবী ছিল তারা টিউশন ফি দিতে রাজী কিন্তু অহেতুক বাড়তি ফি কেন দিতে যাবেন তারা.অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, অভিবাবকদের বুঝিয়ে সুজিয়ে অবরোধ তুলে দেয়. অভিবাবকরা জানিয়ে দিয়েছেন এই ইস্যুতে আন্দোলনকে তারা আরো বড় জায়গাতে নিয়ে যাবেন,

কারণ কোনোভাবেই তারা স্কুল কর্তৃপক্ষের এই অন্যায় দাবী মানবেন না.সোমবার প্রায় তিরিশ মিনিটের অবরোধে বিধাননগরের এই গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট তৈরী হয়,মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ অভিবাবকদের সাথে বসার প্রতিশ্রুতি দেওয়ার পর ওঠে অবরোধ.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।