আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথ পড়িয়ালকে আই. এন. টি. টি. ইউ. সি র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি করা হল.সংগঠনের সর্বভারতীয় সভাপতির চিঠি দেখিয়ে দাবী দুর্গাপুরের বিধায়কের.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথ পড়িয়ালকে পশ্চিম বর্ধমানের আই. এন. টি. টি. ইউ. সি র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হিসেবে ঘোষণা করা হল.
সংগঠনের সর্বভারতীয় সভাপতি দোলা সেনের সাক্ষর করা একটি চিঠি দেখিয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পড়িয়াল দাবী করেন, যাদের দ্বিধা দ্বন্দ্ব যাবতীয় অনেক সংশয় ছিল এবার তারা এই সন্দেহ, সংশয় থেকে মুক্তি পাবে.
দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথ পাড়িয়ালকে দলের শ্রমিক সংগঠনের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি হিসেবে ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন, সতর্ক করেছিলেন শ্রমিক সংগঠনের এক নেতাকে.কিন্তু এরপরও শিল্পাঞ্চল দুর্গাপুরে আই. এন. টি. টি. ইউ. সি র রাশ কার হাতে থাকবে তা নিয়ে সংগঠনের নিজস্ব দ্বন্দ্ব চলেই আসছিল, এখন দোলা সেনের সাক্ষর করা এই চিঠি আদপে কতখানি এই দ্বন্দ্ব থামাতে পারবে সেটাই এখন দেখার.

আই. এন. টি. টি. ইউ. সির পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়াল জানিয়েছেন, কেউ বা কারোর কারোর স্বার্থ সুরক্ষিত করতে শিল্পাঞ্চলের শ্রমিক স্বার্থ ক্ষুন্ন হচ্ছিল, তার প্রথম কাজ হবে এই জায়গাটা জঞ্জাল মুক্ত করা কারণ সরকারের মাথায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
সব সংস্থার শ্রমিকদের পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের সাথেও তাদের সমস্যা নিয়ে আলোচনা করবেন বলে বিশ্বনাথ বাবু জানান.
Comments
Post a Comment