রেলের ধাঁচে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে অগ্রিম বুকিং সিস্টেম চালু হচ্ছে. ইনফরমেশন কিয়স্কের সূচনা করে বললেন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=রেলের ধাঁচে অগ্রিম সিট বুকিং শুরু হতে চলেছে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায়. এবার থেকে এক মাস আগে থেকে সরকারী বাসের অগ্রিম আসন সংরক্ষণ করা যাবে ট্রেনের মতো.রবিবার দুর্গাপুরে সিটি সেন্টারে ইনফরমেশন কিয়স্কের উদ্বোধন করে এই ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী,
তিনি বলেন, এই পরিষেবায় কোভিড আবহে মানুষের অনেক সুবিধা হবে, উপকৃত হবেন গ্রামাঞ্চলের মানুষজন. এই ইনফরমেশন কিয়স্কের মাধ্যমে এক মাস আগে থেকেই অগ্রিম সিট বুকিংয়ের পরিষেবা মিলবে, আগামী দিনে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে এইরকম আরো কিয়স্ক শুরু করা হবে বলে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী জানান.
সরকারী পরিবহন ব্যাবস্থার পরিষেবার মান বাড়াতে এবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ে মিষ্টি হাবের কাছে পিপিই মডেলে একটি সুলভ শৌচালয় করা হবে , এর জন্য সরকারের কাছে জমি চেয়ে আবেদন করবে সংস্থা এমনটাই এইদিন জানালেন দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপতাংশু চৌধুরী.
দুর্গাপুরের সিটিসেন্টারে রবিবার দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইনফরমেশন কিয়স্কের শুভ সূচনার অনুষ্ঠানে সংস্থার আধিকারিকরা ছাড়াও ছিলেন শহরের মহানাগরিক দিলীপ অগস্থি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ.
Comments
Post a Comment