ব্যারেজের ছাড়া জলে হঠাৎ বিপত্তি, প্লাবিত দুর্গাপুরের দুটি ওয়ার্ডের বেশ কিছু এলাকা.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর ব্যারেজের ছাড়া জলে হঠাৎ বিপত্তি। জলমগ্ন হল ৪১ ও ৪৩ নং ওয়ার্ডের কিছু বাড়ী . মহানন্দা পল্লি ,সুকান্ত পল্লী , হো চি মিন পল্লীর বেশ কিছু বাড়ী জলমগ্ন হয়ে পড়লে চরম আতান্তরে এলাকাবাসীরা .

তারা জানাচ্ছেন, গত প্রায় ৩০ বছর এখানে বসবাস করছেন,এই প্রথম এই ঘটনা ঘটল. আজ সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ৭৫০০ কিউসেক জল ছাড়া হয় বর্ধমান ক্যানেলে. মুলত সেচ কার্য্যের জন্যই এই জল ছাড়া হয় .
তাতেই ক্যানাল সংলগ্ন পল্লীগুলি প্লাবিত হয়ে নাকাল হন বাসিন্দারা .বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, ও একচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরপিতা শিপুল সাহা খবর পেয়েই ঘটনাস্থলে পৌছান .
তিনি জানান যে রাজবাঁধ এলাকায় ক্যানালে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে জলের স্রোত , সে কারনেই প্লাবিত হয়েছে এলাকা. তিনি জানান যে সেচ দপ্তর জল ছাড়া বন্ধ করেছে, ইতিমধ্যেই ক্যানালের জল কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে, তা দেখতে টিম বেরিয়েছে.
আপাতত জলমগ্ন পরিবারগুলিকে সাময়িক ত্রানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী.
Comments
Post a Comment