বেহাল জাতীয় সড়কের সার্ভিস রোড সংস্কারের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচী সিপিআইএম ও ডি. ওয়াই. এফ. আই কর্মী সমর্থকরা.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডগুলি বেহাল হয়ে পড়ার অভিযোগ, দুর্বিষহ হয়ে উঠেছে কাদারোড সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড.
বৃষ্টি হলে তো কথাই নেই, উড়ালপুলের নিচে জমা জলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, অথচ হুঁশ নেই কারোর. রাস্তা সংস্কারের দাবীতে বারবার আবেদন নিবেদন করলেও কাজের কাজ না হওয়ায় রবিবার জমা জলে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচী করল সিপিআইএম ও ডি.ওয়াই.এফ.আই কর্মী সমর্থকরা.
দুই সংগঠনের নেতৃত্বের অভিযোগ, কেন বেহাল এই সার্ভিস রোড সংস্কারের প্রশ্নে অযথা টালবাহানা করা হচ্ছে সেটাই বুঝে উঠতে পারা যাচ্ছে না. রবিবার পথ চলতি এক হাজার মানুষের সাক্ষর সংগ্রহ করা হয় এই রাস্তা সংস্কারের দাবীতে.যদি এই বিক্ষোভ কর্মসূচীর পরও রাস্তা সংস্কারের প্রশ্নে অযথা গড়িমসি করা হয় তাহলে আরো বড় আন্দোলন সংগঠিত করা হবে বলে দুর্গাপুরের সিপিআইএম ও ডি. ওয়াই.এফ. আই নেতৃত্ব জানিয়ে দিয়েছে.
Comments
Post a Comment