বন বিভাগের জমিতে অনুমতি ছাড়াই একটি বিনোদন পার্ক তৈরীর কাজ করছিল পঞ্চায়েত, কাজ বন্ধ করে দিল বন দফতর. বিতর্কে দুর্গাপুরের গোপালপুর গ্রাম পঞ্চায়েত.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=এক আধ বিঘা নয়,পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বন বিভাগের ছয় বিঘা জমি দখল করে বিনোদন পার্ক তৈরীর অভিযোগ উঠল.
শেষ পর্যন্ত বর্ধমান বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ লিখিত অভিযোগ দেওয়ায় সেই কাজ বন্ধ করে দিতে বাধ্য হল গোপালপুর গ্রাম পঞ্চায়েত.
বনবিভাগের দুর্গাপুর রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণব দাস জানান, অভিযোগ পাওয়ার পরই আমরা সেই জমি দেখতে যায় এরপরই নজরে আসে বন বিভাগের ঐ জমিতে স্থায়ী কংক্রিটের কাজ শুরু হয়েছে তখনই তারা লিখিত অভিযোগ পাঠান গোপালপুর গ্রাম পঞ্চায়েতে,
এই আধিকারিক প্রশ্ন তোলেন অনুমতি না নিয়ে কিভাবে এই প্রকল্প গড়ার কাজ করছে পঞ্চায়েত. শেষ পর্যন্ত বাধ্য হয়ে বন বিভাগের ঐ জমির ওপর কাজ বন্ধ করে দেয় কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত.কিন্তু ততক্ষনে অনেক টাকা খরচা হয়ে গেছে ঐ প্রকল্পের পেছনে. জেনে বুঝেও বন দফতরের অনুমতি না নিয়ে কেন একটি প্রকল্প গড়ার জন্য তড়িঘড়ি শুরু করতে গেল পঞ্চায়েত

এই প্রশ্নের উত্তরে পঞ্চায়েত প্রধান জয়দীপ মন্ডলের যুক্তি ছিল পরিত্যক্ত ঐ জমিটি যাতে দখল না হয়ে যায় তার জন্যই এলাকার মানুষের স্বার্থে পঞ্চায়েত ঐ জমিতে একটি প্রকল্প তৈরীর কাজ শুরু করেছিল.
কিন্তু পড়ে থাকা জমি দখল হওয়ার যুক্তিতে বন দফতরের বিনা অনুমতিতে পঞ্চায়েত কিভাবে কাজ শুরু দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে.সব মিলিয়ে গোটা ঘটনায় বিতর্ক তৈরী হয়েছে. 
Comments
Post a Comment