বিরল রক্তদাতাদের নিয়ে রক্তদান কর্মসূচী দুর্গাপুরে. ভারতবর্ষে এই প্রথম এই বিরল রক্তদাতাদের নিয়ে রক্তদান কর্মসূচী হল দাবী উদ্যোক্তাদের.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বিরল রক্তদাতারা রক্ত দিতে একটু অনীহা বোধ করেন, তাদের ভাবনাটা থাকে যদি কেউ ডাকে তবেই যাবো রক্ত দিতে, সেই ক্ষেত্রেও থেকে যায় অনেকটা অনীহা. এবার এই রক্তদাতাদের রক্তদানে অনুপ্রাণিত করল দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর ইস্পাত নগরীর তানসেন আথলেটিক্স ক্লাব.

রবিবার পঁচিশ জন এইরকম রক্তদাতাদের নিয়ে রক্তদানের কর্মসূচী নেওয়া হল, যা কিনা ভারতবর্ষে এই প্রথম. দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি কবি ঘোষ জানান,

এই বিরল রক্তদাতাদের প্রথম সচেতন করার কাজটা শুরু করে তারপর এদের বোঝানো হয় এই রক্ত কত মানুষের জীবন দিতে পারে, বার্তা পৌঁছনোর চেষ্টা হয়, ঘরে বসে থেকে প্রয়োজনের সময় রক্ত দেব এই ভাবনা থেকে বেরোতে হবে, আসতে হবে সামনের সারিতে এরপরই মেলে সফলতা.দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোনের তানসেন আথলেটিক্স ক্লাব প্রথম এই কর্মসূচীতে এগিয়ে আসে দায়িত্ব নেয় তাদের ক্লাবেই বিরল এই রক্তদাতাদের নিয়ে এই রক্তদান কর্মসূচী করবে,

আর যার বাস্তবায়ন হল রবিবার সকালে. রবিবার ভারতবর্ষে এই প্রথম বিরল রক্তদাতাদের নিয়ে রক্তদান কর্মসূচীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেব রায়, দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী,

দুই পুরমাতা ধৃতি ব্যানার্জী জালান, ও মনি দাসগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ.উদ্যোক্তারা জানিয়েছেন রক্তদানের মতো মহান দায়িত্বকে আরো বেশী করে অনুপ্রাণিত করতে সামনের দিনে আরো বেশ কিছু পরিকল্পনা তারা করছেন.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।