দুর্গাপুরে পৃথক দুই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করল, আটক এক.


নিউজ বেঙ্গল দুর্গাপুর=শনিবার সকালে দূর্গাপুর মহকুমায় পৃথক দুই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহরে. প্রথম ঘটনাটি ঘটে ইস্পাত নগরীর এজোনের নেতাজী সুভাষ রোডে.এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করল শুক্রবার রাতে.ঝুমকা মজুমদার নামে বছর আঠাশের এই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করল তার শশুর বাড়ি থেকে.

মৃতার বাবা মনিন্দ্র মিস্ত্রির অভিযোগ,নানা অছিলায় মেয়ের সাথে অশান্তি করতো জামাই, এমনকি মারধর করতো, যার শেষ পরিণতি হল শুক্রবার রাতে, মেয়েকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে মনীন্দ্র বাবুর অভিযোগ.বছর আটেক আগে বাঁকুড়ার বড়জোড়া থানা মাঝের মানার পল্লীশ্রী কলোনির ঝুমকার  সাথে বিয়ে হয়েছিল বিশ্বনাথ মজুমদারের,একটি কন্যা সন্তানও আছে ঝুমকার .পুলিশ বিশ্বনাথ মজুমদারকে আটক করেছে.

ময়না তদন্তের জন্য ঝুমকার  মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে.

অন্যদিকে দুর্গাপুর থানার অন্তর্গত আমরাই কুড়ুরিয়া ডাঙ্গালের কাছে এক বৃদ্ধর ঝুলন্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করল পুলিশ.

আষাঢ় বাউরি নামে এই বৃদ্ধর মৃত্যুর কারণ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে. শনিবার সকালে ঘরের লোক জনের সাথে কথা বলার পর বাড়ির লোক যখন বাইরে কাজে বেরোয় তখনই এই ঘটনা ঘটে বলে পরিবারের লোকজনের অনুমান.

পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়. দুটি ক্ষেত্রেই ময়না তদন্তের রিপোর্ট আসার পরই নিচ্ছিত মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।