পুকুর ভরাটের অভিযোগে দুর্গাপুরে গ্রেপ্তার এক.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=লকডাউন ভেঙে এক অপরাধ হচ্ছিল দুর্গাপুরের বুকে. লকডাউনের শুনশান পরিবেশের সুযোগ নিয়ে দিব্যি চলছিল জেসিপি দিয়ে পুকুর ভরাটের কাজ.
সূত্রমাফিক খবর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সেই কাজ বন্ধ করে দিল প্রশাসন. গ্রেপ্তার করা হল সনৎ ওরফে লাল্টু পন্ডিত নামে একজনকে, শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্তকে তোলা হলে বিচারপতি অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন.
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার. লকডাউনের বিধি ভাঙা তো রয়েছে সাথে রয়েছে পুকুর ভরাটের অভিযোগ. নিউটাউনশীপ থানার অন্তর্গত দুর্গাপুর নগর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের খয়রাশোল নিবেদিতা পার্কের এই ঘটনার খবর পেয়ে মহকুমা শাসক অনির্বান কোলে ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের ঘটনাস্থলে পাঠান,
সাথে যান মহকুমা প্রশাসনের আধিকারিকরাও .খবর দেওয়া হয় নিউটাউনশীপ থানাকে. এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সনৎ পন্ডিত ওরফে লাল্টু পন্ডিতকে গ্রেপ্তার করে, আটক করা হয় পুকুর ভরাটের ভরাটের কাজে ব্যবহৃত জেসিপিটিকে.
গোটা জমি ঘুরে দেখেন ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা, খুব একটা বেশী কথা না বললেও ভূমি রাজস্ব দফতরের এক আধিকারিক ঘুরিয়ে পুকুর ভরাটের অভিযোগ মেনে নেন.
দুর্গাপুর নগর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের পুরমাতা অঙ্কিতা চৌধুরী জানান,পুকুর ভরাটের ঘটনা অন্যায় কাজ, প্রশাসন তার নিজের মতো করে আইনমাফিক ব্যবস্থা নিক অভিযুক্তের বিরুদ্ধে.
Comments
Post a Comment