মাছ চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়লো একজন. উত্তেজিত জনতা অভিযুক্তকে আটকে রাখল ক্লাব ঘরে. ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে অভিযুক্তকে পুলিশের হাতে দিতে অস্বীকার স্থানীয়দের. উত্তেজনা দুর্গাপুরে.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মাছ চোরদের উৎপাতে রুজি রোজগারে টান পড়ে যাচ্ছিল এলাকাবাসীর. শেষ মেশ এক মাছ চোরকে হাতে নাতে ধরে ফেললো স্থানীয়রা.

বুধবার দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত আশীষ নগর এলাকার এই ঘটনায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতেও অস্বীকার করল উত্তেজিত স্থানীয় বাসিন্দারা.

আর নজিরবিহীন ভাবে পুলিশও অভিযুক্তকে উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের হাতে ছেড়ে দিয়ে চলে এল থানায়.আর নজিরবিহীন ভাবে পুলিশও অভিযুক্তকে উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের হাতে ছেড়ে দিয়ে চলে এল থানায়.

ঘটনার সূত্রপাত মাস তিনেক ধরে. বীরভানপুর শ্মশান সংলগ্ন আশীষ নগর মাছ ঘাটের কাছে বেশ কিছু ভিন রাজ্যের লোকজন এসে নৌকা আর সাথে মাছ ধরার জাল নিয়ে মাঝ নদে চলে যেত. ঠিক রাত্রি দশটা থেকে একটার মধ্যে সব অপকর্ম সেরে মাছ চুরি করে নিয়ে পালাতো এরা.

স্থানীয়দের অভিযোগ, জলে বিষ মিশিয়ে দিয়ে এরা এই মাছ চুরি করতো, ফলে সকালের দিকে তারা মাছ পেতেন না, আর মাছ বিক্রির ওপর রুটি রুজি চলে এই আশীষ নগর এলাকার মানুষের. বুধবার আশীষ নগর মাছ ঘাটে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে একজনকে,স্থানীয় একটি ক্লাব ঘরে আটকে রেখে স্থানীয়রায় শুরু করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ.খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, কিন্তু যতক্ষণ না নেতারা আলোচনায় বসে সবকিছু ঠিকঠাক না করছেন ততক্ষন তারা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেবেন না বলে সাফ জানিয়ে দেন স্থানীয়রা.আর নজিরবিহীন ভাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তকে উত্তেজিত স্থানীয়দের হাতে ছেড়ে দিয়ে কোকওভেন থানার পুলিশও ঘটনাস্থল ছাড়েন.

তবে এই মাছ চুরির ঘটনা নতুন কিছু নয়.মাঝে মাঝেই এইরকম উৎপাত হয় এই এলাকায়.যতক্ষণ না তাদেরকে এই চুরি বন্ধের প্রতিশ্রুতি দেওয়া না হচ্ছে ততক্ষন তারা অভিযুক্তকে তুলে দেবে না.

সব মিলিয়ে গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়. অনেকে প্রশ্ন তুলেছেন, এই মাছ চুরির পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে নেই তো? কে আছে এই অপকর্মের অন্তরালে?আর কোন স্বার্থেই বা চলছে এই চোর পুলিশ খেলা, এখন এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে সব মহলে.

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.