পশ্চিম বর্ধমান জেলায় প্রথম ই=লোডার গাড়ির উদ্বোধন দুর্গাপুরে.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের রাস্তায় ই লোডার গাড়ি. পশ্চিম বর্ধমান জেলায় প্রথম ই লোডার গাড়ির শুভ যাত্রার সূচনা করলেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে.

বিধাননগরের আররা কালীনগরের বাসিন্দা উত্তম রুইদাস জেলার প্রথম ই লোডার গাড়ির মালিক. গাড়িটি সাতশো কেজির মতো পণ্য পরিবহন করতে পারবে, থাকবে নির্দিষ্ট নাম্বার, বৈধ কাগজপত্র, দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো.

বুধবার দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে ও শহরের পরিবহন আধিকারিক ই লোডার বা ই কার্ট গাড়ির মালিকের হাতে চাবি তুলে দিলেন. মহকুমা শাসক অনির্বান কোলে জানালেন,বুকিং করার তিন দিনের মধ্যেই গাড়ি পৌঁছে যাবে মালিকের কাছে জানালেন ই লোডা র গাড়ির অনুমোদিত ডিলার গগনদ্বীপ সিং.দুর্গাপুরের মহকুমা প্রশাসনের তরফে এইদিন জানিয়ে দেওয়া হয়েছে কেরোসিন অথবা ডিজেল চালিত অবৈধ যে ভ্যানো গাড়ি শহরের রাস্তায় চলছে তাদের বিরুদ্ধেও আইন মেনে অভিযান শুরু হবে.

 চালিত এই গাড়ি দূষণের মাত্রা যেমন কমাবে ঠিক তেমনি বৈধ কাগজপত্র থাকার জন্য প্রশাসনিক হেনস্থার শিকার হতে হবে না গাড়ির চালককে.

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.