করোনা আবহে একটু অন্যভাবে পালিত হল রাখি বন্ধন উৎসব.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=করোনা আবহে এই বছর রাখি বন্ধনের উৎসবের আঙ্গিকটা বদলে গেল.ভাইদের বোনেরা ভাইদের রাখি পড়ানোর সাথে সাথে, মাস্ক আর স্যানিটাইজার তুলে দিল ভাইদের হাতে. আর ভাইরাওবোনদের উপহার দেওয়ার সাথে মাস্ক আর স্যানিটাই জার তুলে দিল বোনেদের হাতে.

দুর্গাপুর নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের বি. ও.জি. এল টাউনশীপের দুর্গা মন্দিরের কাছে পুরপিতা দেবব্রত সাইঁকে রাখি পড়িয়ে দিল ওয়ার্ডের মহিলারা, পুরপিতা নিজের হাতে ওয়ার্ডের মহিলাদের হাতে মাস্ক তুলে দিলেন, বললেন লড়াই শুধু করোনার বিরুদ্ধে নয় লড়াইটা ধর্ম নিয়ে  বিজেপির বিচ্ছিন্নতাকামী শক্তির বিরুদ্ধে.

দুর্গাপুর নগর নিগমের তিরিশ নম্বর ওয়ার্ডের অধীন দুর্গাপুর স্টেশন বাজারের চার মাথা মোড়ের কাছে স্থানীয় পুরমাতা তথা নগর নিগমের মেয়র পরিষদ রুমা পৰিয়াল পথ চলতি মানুষের হাতে মাস্ক আর স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি রাখি পড়িয়ে দেন,

একই সাথে দেন সম্প্রীতির বার্তা. দুর্গাপুর নগর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাঁকুড়া মোড়ের কাছে রাখি বন্ধন উৎসব পালিত হল সোমবার.

সিভিক পুলিশ কর্মীদের এইদিন মাস্ক ও রাখি পড়িয়ে দেন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়.

দুর্গাপুরের সাংবাদিকদের হাতে এইদিন রাখি পড়িয়ে দেন আদালতের  আইনজীবীরা.

ছিলেন দেবব্রত সাইঁ সহ অন্যান্য বিশিষ্ট  আইনজীবীরা.একই সাথে করোনা সংক্রমণ এড়াতে পড়িয়ে দেওয়া হয় মাস্ক.তবে রাজনীতির উর্দ্ধে উঠেও যে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এইদিন শহরবাসী কে সেই বার্তাও দিলেন পুরপিতা দেবব্রত সাইঁ. শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে এক স্থানীয় বিজেপি মহিলা কর্মীকে রাখি পরালেন বিশিষ্ট এই আইনজীবী

আর মহিলা বিজেপি নেত্রীও তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত পুরপিতা দেবব্রত সাইঁকে পড়িয়ে দিলেন রাখি. দেবব্রত বাবু জানান, রাজনীতি তার নিজস্ব জায়গায় থাকবে আর সম্পর্ক থাকবে হৃদয়ের মনিকোঠায়.

এইদিন কোকওভেন থানার সিভিক পুলিশ কর্মী শেখ সাবির তার নিজের হাতে তৈরী একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সাথে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন.রায়ডাঙায় অনুষ্ঠিত সম্প্রীতির এই বার্তার অনুষ্ঠানে পুরপিতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, কোকওভেন থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন.

শেখ সাবির বলেন ধর্ম নিয়ে রাজনীতি হানাহানি না করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে তবেই কিনা সার্থক হবে মানব জীবন.

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.