দুর্গাপুর ইস্পাতের প্রাক্তন আধিকারিকের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=ওপর থেকে পড়ে মৃত্যু হল দুর্গাপুর ইস্পাতের এক প্রাক্তন আধিকারিকের । কাঁকসা থানার বামুনাড়ার তপোবন সিটির ঘটনা । মৃত ব্যাক্তির নাম অভিজিত ঘোষ , (৬৩),
তপোবন সিটির আরন্যক বনবিথী হাউসিং এর ১৭নং টাওয়ারের বাসিন্দা । এদিন বেলা ১.১৫ নাগাদ হঠাৎই তিনি ওপর থেকে পড়ে যান । আওয়াজ শুনে ছুটে যান কর্তব্যরত নিরাপত্তারক্ষী সন্ধ্যা রুইদাস। রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন তিনি বলে জানান ওই নিরাপত্তা রক্ষী ।
অভিজিত বাবু দুর্গাপুর ইস্পাতের প্রাক্তন কর্মী , ডিজিএম পদে কর্মরত ছিলেন , বছর তিনেক আগে অবসর নেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মলানদিঘী ফাঁড়ির পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠায় ।তবে তিনি কিভাবে পড়ে গেলেন , তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে ।
দুটি টাওয়ারের মাঝে স্কাইওয়াক থেকেই পড়েছেন বলে অনুমান । অভিজিত বাবুর বন্ধু অবশ্য জানান যে সম্প্রতি শারীরিক অসুস্থতার জন্য মানসিক অবসাদে ভুগছিলেন । তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ।
Comments
Post a Comment