একুশে ক্ষমতায় এসে পুরবোর্ড ভেঙে ফের নির্বাচনে যাবে বিজেপি দাবী দলের রাজ্য নেতৃত্বের, জোকারের দল হয়ে পড়ছে বিজেপি পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=একুশে বিধানসভা নির্বাচনে দল ক্ষমতায় আসছে তারপরই তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্গাপুর নগর নিগমের বোর্ড ভেঙে দেওয়া হবে.

শুক্রবার দুর্গাপুরে এক দলীয় কর্মসূচীতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু. সাথে রাজ্য স্তরের এই বিজেপি নেতা বলেন, বোর্ড ভেঙে দিয়েই নুতন করে দুর্গাপুরের মানুষের রায় নিতে তারা নির্বাচনে যাবেন.

শুক্তবার দুর্গাপুর নগর নিগমের সামনে এক বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয় বিজেপি নেতৃত্ব,ইস্যু ছিল অগণতান্ত্রিক পথে পুর বোর্ড জয় করেছে তৃণমূল কংগ্রেস.এখানে বিক্ষোভ কর্মসূচীর মঞ্চ থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এই আওয়াজ তুলে  বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, একুশে বিধানসভা নির্বাচনে তারা বাংলায় ক্ষমতায় আসছেন এরপর তারা মানুষের রায় নিয়েই দুর্গাপুর নগর নিগমে ক্ষমতায় আসবেন.

শুক্রবার দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তেওয়ারী বলেন, জোকারের দলে পরিণত হয়ে গেছে গোটা বিজেপি দল,একই সাথে এই তৃণমূল নেতার দাবী,একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসছেন আর বিজেপি সিপিআইএম দলের কর্মীরা দলের  ঝান্ডা ছেড়ে কালো পতাকা নিয়ে ঘুরবে আর যার মহড়া তারা একসাথে শুক্রবার থেকে শুরু করে দিল,

আর একই দিনে একই ইস্যুতে দুর্গাপুর নগর নিগমের সামনে কর্মসূচী নিয়ে প্রমান করল বাম রাম এক হয়ে একাকার হয়ে গেছে আর মানুষ সেটার প্রমান পেল.

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.