কাজ করতে দেওয়া হয়নি জোটের প্রাথী হয়ে বিধায়ক নির্বাচিত হওয়ার পর, তাই তৃণমূল কংগ্রেসে ফেরা, মন্তব্য দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পড়িয়ালের,পদত্যাগ করে ফের ভোটে দাঁড়ান পাল্টা চ্যালেঞ্জ সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কাজ করতে দেয়নি জোটের সমর্থনে বিধায়ক হওয়ার পর আর তাই বাধ্য হয়ে ফিরে এসেছি তৃণমূল কংগ্রেসে.শুক্রবার পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারীকে পাশে বসিয়ে এই অভিযোগ করলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পড়িয়াল.
বৃহস্পতিবার দুর্গাপুরের সগরভাঙ্গাতে এক বেসরকারী কারখানার সামনে দলীয় এক কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা আই. এন. টি. টি. ইউ সির পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়াল অভিযোগ করেছিলেন যারা সংগঠন অথবা দলে থেকে করে কম্মে খাচ্ছেন সতর্ক হন দল সব দেখছে তাই হয় থাকুন, নচেৎ দল ছাড়ুন,দিন শেষ করে কম্মে খাওয়ার. নাম না করে শুক্রবার দুর্গাপুর নগর নিগমের সামনে এক বিক্ষোভ কর্মসূচীর মঞ্চ থেকে নাম না করে দূর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পড়িয়ালকে স্পষ্ট বার্তা দেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, জোটের প্রার্থী হয়ে আজ আপনি বিধায়ক, পদত্যাগ করে ফের দাঁড়ান ভোটে দেখবো জনপ্রিয়তার মাপকাঠি,প্রশ্ন তোলেন, করে কম্মে খাওয়ার কথাই যখন বলছেন তখন জেনেবুঝে জোট ছেড়ে সেই দলে গেলেন কেন.

সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের এই চ্যালেঞ্জের উত্তর দিতে গিয়ে শুক্রবার দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পড়িয়াল পাল্টা প্রশ্ন তোলেন, যারা আজ এই প্রশ্ন তুলছেন তাদেরকে জিজ্ঞাসা করুন জোটের হয়ে নির্বাচিত বিধায়ক কে কেন কাজ করতে দেওয়া হচ্ছিল না,
এর জন্যই তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি.রাজনৈতিক মহল মনে করছেন একুশের বিধানসভা ভোটে শিবির বদলের এই ইস্যুটাও খুব বড় ভাবে সামনে আসবে, এর উত্তরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল কি হয় সেটাই দেখার.
Comments
Post a Comment