মা ফোনে ব্যাস্ত আর এই সুযোগে শিশু ক্যানেলের জলে তলিয়ে গেল. দুর্গাপুরের এই ঘটনায় শোকের ছায়া এলাকায়.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=মা মোবাইল ফোনে ব্যাস্ত আর সেই সুযোগে বাচ্চা ক্যানেলের জলের সামনে যেতেই তলিয়ে গেল.
দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সুকান্তপল্লী সংলগ্ন আনন্দপুরের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল এলাকায়.সাড়ে তিন বছরের এই মৃত শিশুর নাম বিশ্বজিৎ চক্রবর্তী.
শিশুটির পিসি ফুলটুসি মন্ডলের অভিযোগ, সারাক্ষন ফোনে বৌদি ব্যাস্ত থাকতো আর এই অসতর্কতায় আজ ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা. বুধবার এই খবর জানাজানি হতেই দুর্গাপুর মহকুমা প্রশাসন থেকে বিশেষ উদ্ধারকারী দল নামানো হয় জলে.দুপুর একটার সময় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বিশেষ উদ্ধারকারী দল শিশুটিকে ক্যানেলের জল থেকে উদ্ধার করে. শিশুটির বাবা বাপ্পা চক্রবর্তী বলেন,

সকালে ঘুম থেকে আজ ওই ডেকে দেয় আমায় ,এরপর ব্রাশ দিয়ে মুখ ধুঁতে ক্যানেলের জলের সামনে যেতেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা.
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, কথা বলেন এলাকার মানুষের সাথে, সমবেদনা জানান পরিবারকে.খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও.
Comments
Post a Comment