কোভিড রুখতে এবার নিজেদের উদ্যোগে দুর্গাপুরে সাধারণ মানুষের রক্তের এন্টিবডি পরীক্ষার উদ্যোগ নিল দুর্গাপুরে.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কোভিড মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র দুই সরকার ব্যার্থ, আর এই ব্যার্থতার জন্য এবার গোষ্ঠী সংক্রমণের সংখ্যা বাড়ছে, এই অভিযোগ এনে এবার সিপিআইএম নেতৃত্ব নিজেরাই সাধারণ মানুষের রক্তের এন্টিবডি পরীক্ষা করানোর উদ্যোগ নিল.

একটি বেসরকারী প্যাথল্যাবের সাথে যৌথ উদ্যোগে শহর দুর্গাপুরে সামান্য খরচায় এই ধরণের একটি মহতী কাজে নামল সিপিআইএম.

দলের নেতা পঙ্কজ রায় সরকার বলেন, আমরা প্রথম থেকে ৱ্যাপিড টেস্টের দাবী তুলেছিলাম কিন্তু তখন সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি আজ তারা নিজেদের ভুল সিদ্ধান্তের বিষয়টি বুঝতে পেরেছে কিন্তু তখন যতটা বিপদ হওয়ার কথা হয়ে গেছে.

মঙ্গলবার সগরভাঙ্গায় গ্রাফাইট কারখানার কাছে এই শিবির হল, ধাপে ধাপে শহরের বিভিন্ন প্রান্তে রক্তের এন্টিবডি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার জানিয়েছেন.মঙ্গলবারের এই শিবিরে প্রায় দুশো জনের মতো মানুষ এই পরীক্ষা করান.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।