বাইক চুরি চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ দুটি বাইক উদ্ধার করল.ধৃতকে জেরা করে দুর্গাপুর থানার পুলিশ আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কুখ্যাত বাইক চোর শেখ নবীকে জেরা করে পুলিশ দুটি বাইক উদ্ধার করল. এখন দুর্গাপুর থানার পুলিশ ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে এই অপরাধ চক্রের সাথে আরো বড় কোনো মাথা রয়েছে কিনা.

সাত তারিখ দুর্গাপুরের আমরাই গ্রাম থেকে শেখ নবী নামে এই দুষ্কৃতীকে দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করে, আট তারিখ ধৃত দুষ্কৃতীকে দুর্গাপুর মহকুমা আদালতে তুলে আদালতের কাছে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ.

সাত দিনের পুলিশী হেফাজতের মধ্যেই শেখ নবীকে জিজ্ঞাসাবাদ করে দূর্গাপুর থানার পুলিশ দুটি বাইক উদ্ধার করে. এখন পুলিশ ধৃতকে জেরা করে অপরাধ চক্রের মূল পান্ডা পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করছে.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।