দুষ্কৃতী দমনে সদর্থক ভূমিকা আসানসোল দুর্গাপুর পুলিশের. কাঁকসা থানা এলাকার বিভিন্ন প্রান্তে চললো নাকা চেকিং.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুষ্কৃতী দমনে এবার সদর্থক ভূমিকা নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা. রবিবার পানাগড় এলাকার বিভিন্ন প্রান্তে চললো নাকা চেকিং.
সমস্ত গাড়ির বৈধ কাগজপত্র পরীক্ষা করা থেকে শুরু করে সন্দেহজনক অচেনা কোনো মুখ দেখলে চললো জিজ্ঞাসাবাদ.অপরাধ দমনে আসানসোল দুর্গাপুর পুলিশের এই সদর্থক ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ. কাঁকসা থানার আধিকারিক অর্ণব গুহ ট্রাফিক আধিকারিক একযোগে এই অভিযান চালান.

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে,সাধারণ মানুষের সচেতনতা আর সহযোগিতা দুষ্কৃতী দমনের ক্ষেত্রে পুলিশের কাজকে আরো অনেকটা সহজ করে দেবে.
Comments
Post a Comment