করোনা আবহে সংসদকে উপেক্ষা করে কেন্দ্রের ভুল শিক্ষানীতির প্রতিবাদে দুর্গাপুরে এস. এফ. আইয়ের প্রতিবাদ কর্মসূচী.
নিউজ বেঙ্গল দুর্গাপুর=করোনা আবহের মধ্যেও সংসদকে অন্ধকারে রেখে নুতন শিক্ষানীতি কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার. এর প্রতিবাদে শনিবার দুর্গাপুরে একটি প্রতিবাদ কর্মসূচী করল এস. এফ. আই কর্মী সমর্থকরা.
বিধাননগরের হাডকো মোড় থেকে একটি পদযাত্রা শহরের বিভিন্ন এলাকা ঘোরে. পদযাত্রা শেষে কেন্দ্রের শিক্ষা নীতির খসড়া পোড়ানো হয়.
চলতি মাসের চার ও এগারো তারিখ শহর জুড়ে কেন্দ্রের এই ভুল শিক্ষানীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচী পালন করা হবে বলে এস. এফ. আই নেতৃত্ব জানিয়েছেন.সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, শিক্ষা হচ্ছে কেন্দ্র ও রাজ্যের যুগ্ম তালিকাভুক্ত, আর আশ্চর্য্যজনক বিষয় রাতের অন্ধকারে কেন্দ্রীয় সরকার এই কাজ করলেও রাজ্য সরকার নীরব দর্শক হয়ে বসে রয়েছে,

একই সাথে এই সিপিআইএম নেতা অভিযোগ, আর. এস.এসের নির্দেশে এই শিক্ষানীতি কেন্দ্রীয় সরকার কার্যকর করতে চলেছে যা দেশের পক্ষে ক্ষতিকর.
করোনা আবহের মধ্যে যেখানে মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে ঠিক তখন শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের কেন্দ্রীয় এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের প্রস্তুতি তারা নিচ্ছেন বলে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার জানান.
Comments
Post a Comment