নির্ভয়ে ভোট দিন শহরবাসীর কাছে বার্তা আসানসোল দুর্গাপুর পুলিশের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=অহেতুক আতঙ্কিত হবেন না, ভোট দিন,কেউ ভয় দেখালে পুলিশকে জানান। বুধবার শহর জুড়ে এই বার্তা দিল আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা। এইদিন দুর্গাপুরেই নিউটাউনশীপ থানার পুলিশ জেমুয়া গ্রামের বিভিন্ন প্রান্তে টহল দিল,  আসানসোল দুর্গাপুর পুলিশের               এ. সি. পি কাঁকসা অক্সত গর্গের নেতৃত্বে এইদিন শুধু জেমুয়া গ্রাম নয়, শহরের নানা প্রান্তে নাকা চেকিং হয়। কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা খতিয়ে দেখতে জেমুয়া ভাদুবালা স্কুলে যান আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা, ঘুরে দেখেন স্কুলের ক্লাস রুম, খোঁজ নেন স্কুলের পরিকাঠামো দিকের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে। আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধারাবাহিক ভাবে এই ধরণের টহল চলবে। এইদিন সাধারণ মানুষের কাছে আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় সামনেই ভোট, ভয় না পেয়ে ভোট দিন, আসানসোল দুর্গাপুর পুলিশ আপনাদের সাথেই রয়েছে। পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন শহরের মানুষ, তাদের বক্তব্য, ভোটে রক্তপাত বন্ধ হোক, মানুষ তার ইচ্ছেমতো তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক।

Comments

Popular posts from this blog

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

বেতন বৈষম্য,দুর্গাপুরে বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ আই.এন.টি.ইউ.সি ও সি.আই.টি.ইউকর্মী সমর্থকদের।