দুর্গাপুর ব্যারেজে লকগেট পরিদর্শনে পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=শনিবার সকালে দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর লকগেট ভেঙে গিয়ে বিপত্তি বাঁধে। কিভাবে এই লকগেট ভাঙলো তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। যদিও এই গেটটি সংস্কারের তালিকায় ছিল বলে জানা গেছে। গত ২০১৭সালের নভেম্বর মাসে দুর্গাপুর ব্যারেজের এক নম্বর লকগেট ভেঙে গিয়ে বিপত্তি বেঁধেছিল। ফের লকগেট ভেঙে বিপত্তি বাঁধার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি, ঘুরে দেখেন দুর্গাপুর ব্যারেজ, কথা বলেন সেচ দফতরের আধিকারিকদের সাথে। পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানান, দুর্গাপুর ব্যারেজের পাঁচটি গেট খুলে দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে,যতক্ষণ জলের স্তর না কমছে ততক্ষন কাজে হাত দেওয়া সম্ভব নয় বলে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন। জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি তৈরী হবে না তো? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, সতর্কতা জারি করা হয়েছে ঠিকই কিন্তু এই পরিস্থিতি তৈরী হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর পানীয় জলের কোনোরকম সংকট তৈরী হবে না বলেও জেলা শাসক জানিয়েছেন। 

Comments

Popular posts from this blog

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

দুর্গাপুরে সিপিআইএমের দলীয় কার্যালয় দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ।