দুর্গাপুরে পুকুরের জল থেকে মিলল যুবকের মৃতদেহ, তদন্তে নামল পুলিশ।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=মঙ্গলবার সাতসকালে দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির অন্তর্গত কালীগঞ্জ এলাকায় একটি পুকুর থেকে বছর পঁয়ত্রিশের এক যুবকের মৃতদেহ ভেসে উঠল পুকুরের জলে। মৃতের নাম বাবু বাগ বলে পুলিশ সূত্রে জানা গেছে। সোমবার বিকেল পাঁচটা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাবুকে, পুজোর সময় ঠাকুর দেখতে গেছে এই ভেবে পরিবারের লোকজন খুব একটা গুরুত্ব দেয়নি বিষয়টিকে, কিন্তু রাত পর্যন্ত বাবুর খোঁজ না মেলায় শুরু হয় খোঁজাখুঁজি, এরপর মঙ্গলবার সকালে কালীগঞ্জের বাবুর বাড়ির ঠিক পাশের একটি পুকুরে একজনের মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন, পরিবারের লোক বাবুর মৃতদেহ সনাক্ত করার পর বিধাননগর ফাঁড়ির পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এখন পুলিশ খতিয়ে দেখছে বছর পঁয়ত্রিশের বাবু ব্যাগের মৃতদেহ কিভাবে পুকুরের জলে চলে এল। গোটা ঘটনায় একাদশীর সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।