পঞ্চান্ন বছর পর এই প্রথম করোনা আবহে দুর্গাপুরে বন্ধ রাখার সিদ্ধান্ত রাবন পোড়া অনুষ্ঠান।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=প্রতি বছর দশমীর দিন দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দানে হতো দশেরা যা বাঙালিরা রাবন পোড়া বলে জানতো। অশুভ শক্তির বিনাশের মধ্যে দিয়ে শুভ শক্তিকে আগমনকে স্বাগত জানাতো হতো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। টানা ৫৫বছর ধরে চলা এই অনুষ্টান বন্ধ রাখা হল।  আয়োজক অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদের তরফে উমেশ প্রসাদ জানিয়েছেন, করোনার জন্য ভিড় এড়াতে এই অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ও দুর্গাপুরের আশপাশ এলাকা থেকে প্রচুর মানুষ এই রাবন পোড়ার অনুষ্ঠান দেখতে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে জড়ো হতো, উদ্যোক্তারা জানিয়েছে কমবেশী প্রায় দশ থেকে পনেরো হাজারের মতো মানুষ এই অনুষ্ঠান দেখতে দুর্গাপুর ছুটে আসতো।করোনা আবহে ধর্মীয় এই অনুষ্ঠান এই বছর বন্ধ থাকায় কোথাও যেন একটা বিষাদের সুর শিল্পাঞ্চল দুর্গাপুরের আকাশে বাতাসে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।