ছাত্র ছাত্রীদের বকেয়া টাকা না মিটিয়ে পাততাড়ি গুটিয়ে পালানোর অভিযোগ এক কোচিং সেন্টারের কর্তৃপক্ষের বিরুদ্ধে. দুর্গাপুরের এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কোচিং সেন্টার খুলে কারোর কাছ থেকে ছয় হাজার আবার কারোর কাছে দশ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসার অভিযোগ উঠেছিল এক সংস্থার বিরুদ্ধে. বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সিটিসেন্টারের এই ঘটনায় রোশন সিং নামে এক ব্যাক্তিকে পুলিশ আটক করেছে.

গত বছর থেকে এই কোচিং সেন্টার চলছিল,অভিযোগ, লকডাউনের সময় অনলাইন ক্লাস করার জন্য কর্তৃপক্ষকে বারবার বলা হচ্ছিল, কিন্তু প্রতিবারই নানা অছিলায় কোচিং সংস্থার কর্তৃপক্ষ সেই প্রস্তাব এড়িয়ে চলছিল আর এতেই বাড়ে সন্দেহ.

বৃহস্পতিবার সকালে ছাত্র ছাত্রীদের বকেয়া টাকা ফেরত না দিয়েই পাততাড়ি গুটিয়ে সংস্থার কর্তৃপক্ষ পালাচ্ছিল বলে অভিযোগ, আর ছাত্র ছাত্রীরা সাথে সাথে কর্তৃপক্ষকে আটকে রেখে পুলিশ ডাকে. সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ এরপর শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে ঐ কোচিং সেন্টারে এসে রোশন সিংকে আটক করেছে.এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দুর্গাপুরের মহকুমা শাসক ও সিটিসেন্টার ফাঁড়িতে.

Comments

Popular posts from this blog

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

বেতন বৈষম্য,দুর্গাপুরে বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ আই.এন.টি.ইউ.সি ও সি.আই.টি.ইউকর্মী সমর্থকদের।